আপনি একজন স্টুডেন্ট কিন্তু আপনি পড়াশোনার জন্য যদি শুধু চ্যাটজিপিটি Chat GPT ব্যবহার করে থাকেন, তাহলে আজকে আমার এই পোস্টটি আপনাদের স্টুডেন্টদের জন্য একটি লাইফ চেঞ্জিং ব্যাপার হতে পারে। আজকে এমন ৫টি এআই AI টুলস আপনাদের দেখাবো যেগুলো আপনাদের স্টুডেন্ট লাইফকে অনেক ইজি সহজ করে দিবে। এসে Essay লেখা, নোট নেওয়া, এক্সাম দেওয়া, প্রেজেন্টেশন বানানো এবং সব ধরনের একাডেমিক কাজ আমরা শুধুমাত্র এই ৫টি এআই টুলস দিয়েই খুব সহজে করতে পারবো। এবার দেখে নেওয়া যাক যে সেই ৫টি এআই টুলসগুলো কী কী।

১. ওরিওট এআই (Oreate AI)

আমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যেখানেই পড়ি না কেন আমাদের কিন্তু এসে Essay কম্পোজিশন বা প্যারাগ্রাফ লেখা লাগে। আর আমরা এগুলো পড়ার জন্য হাজার হাজার টাকার বই কিনে থাকি। কিন্তু এখন থেকে শুধুমাত্র এই একটা এআই টুলস ব্যবহার করেই আপনি পৃথিবীর যেকোনো টপিক-এর ওপর এসে, কম্পোজিশন, প্যারাগ্রাফ লিখতে পারবেন।
আর এটা প্রধানত বানানোই হয়েছে এই কাজের জন্য। চ্যাটজিপিটি Chat GPTকে যখন আপনি এগুলো লিখে দিতে বলবেন তখন সে সাধারণ ভাব লিখে দিবে, কিন্তু Oreate AI আপনাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রফেশনাল ভাবে লিখে দিবে।
যদি এই Oreate AI দিয়ে যদি আপনি এসে, প্যারাগ্রাফ, কম্পোজিশন লেখেন তাহলে এগুলো হবে একদম বইয়ের মতো প্রফেশনাল

তাই আপনি যদি একজন Student হয়ে থাকেন এবং অ্যাসাইনমেন্ট বা এসে লেখার জন্য কোনো নিখুঁত অ্যাসিস্ট্যান্ট খুঁজে থাকেন, তবে ওরেট এআই Oreate AI আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। আজই এই টুলটি ফ্রিতে ট্রাই করে দেখুন এবং আপনার একাডেমিক লেখার স্টাইলকে Next level এ নিয়ে যান

গুগল নোটবুক এলএম (Google NotebookLM)


এটা হচ্ছে গুগলের নিজস্ব একটা এআই। আর আপনি এই এআই টুলটা দিয়ে আপনার পড়াশোনাকে পডকাস্ট বা টিচারদের লেকচারের মতো বানিয়ে ফেলতে পারবেনযেটা শুনে আপনি আপনার পড়াশোনার বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন 


এর জন্য আপনি চলে যাবেন গুগল নোটবুক-এ, তারপর আপনি যে বিষয়ে পড়তে চাচ্ছেন সে বিষয়ে একটা পিডিএফ PDF, আর্টিকেল বা কোনো ওয়েবসাইট বা ভিডিও লিংক মানে যেকোনো একটি সোর্স Source আপলোড করে দিবেন। তারপর জেনারেট Generate-এ ক্লিক করলে গুগল একটা পডকাস্ট বা লেকচার বানিয়ে দিবে। 



এটা অনেক সিম্পল আর এতটাই রিয়ালিস্টিক যে ওখানে দুইটা মানুষ কথা বলবে, সেটা শুনে আপনি আপনার পড়াটা বুঝে নিতে পারবেন।আর এটা আপনি চাইলে ডাউনলোড করে অফলাইনে ঘরে, বাইরে, শুয়ে-বসে যেকোনো অবস্থায় অডিও শুনতে পারবেন। এটা পড়াশোনার একটা সিম্পল অ্যান্ড ন্যাচারাল ওয়ে Simple and Natural Way আর এটা একদম ফ্রি, তো এটা অবশ্যই আপনি একবার ট্রাই করে দেখবেন।

৩. পারপ্লেক্সিটি এআই(Perplexity AI)

এই এআই টুলটা রিলিজ হওয়ার পর অনেক জনপ্রিয় হয়েছে, বিশেষ করে ডিপ রিসার্চ Deep Research বা একাডেমিক কাজের জন্য। Perplexity AI দেখতে এবং ইউজ করতে একদম চ্যাটজিপিটি Chat GPT র মতো, কিন্তু এখানে আরও স্পেশাল ফিচারস রয়েছে যা ডিপ রিসার্চ এবং একাডেমিক কাজের জন্যই বানানো হয়েছে।
চ্যাটজিপিটি Chat GPT সাধারণ কথাবার্তা বা কনভারসেশনের জন্য ভালো হলেও, ডিপ রিসার্চ Deep Research এবং পড়াশোনার কাজের জন্য পারপ্লেক্সিটি এআই Perplexity AI একদম সেরা, যা একজন শিক্ষার্থীর জন্য অনেক বেশি সাহায্যকারী।
৪. দেন্দে এআই (Dende AI)
চমৎকার একটি এআই টুল, যার নাম Dende AI । স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বড় পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে

এইখানে Dende AI একদম ম্যাজিকের মতো কাজ করে। তুমি তোমার বই বা নোটের পিডিএফ আপলোড করে দিলেই সে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সিলেবাসের ওপর একটা মক টেস্ট বা ডেমো পরীক্ষার ব্যবস্থা করে দিবে। তুমি নিজে সেই কুইজগুলোর উত্তর দিয়ে চেক করে নিতে পারবে যে তোমার প্রস্তুতি কতখানি পাকা হইলো।


হিসাব একদম সোজা—তোমার ক্লাসের যত লেকচার শিট, পিডিএফ PDF বা বড় বড় নোটপত্র আছে, সব Upload দিয়ে দাও এই টুলের ভেতরে। এআই কি করবে জানো? ওই লেখাগুলো ভালো করে চোখ বুলিয়ে একদম তোমার পরীক্ষার হুবহু স্টাইলে এমসিকিউ MCQ আর কুইজ বানিয়ে দেবে।

শুধু কুইজ তৈরিই নয়, এই এআই আপনার পড়ার নোট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বেছে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে সুন্দর ফ্ল্যাশকার্ড Flashcards বানিয়ে দেয়। এর ফলে পরীক্ষার আগের রাতে পুরো বই মুখস্থ করার আর প্রয়োজন হয় না। জাস্ট এই এআই-এর তৈরি করা কুইজ এবং ফ্ল্যাশকার্ডগুলো একবার রিভিশন দিলেই আপনার পরীক্ষার প্রস্তুতি  কমপ্লিট হয়ে যাবে।

৫. গামা এআইI (Gamma AI)
কলেজ বা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে হবে অথচ পাওয়ারপয়েন্টে ডিজাইন করা বা লেখা সাজানোর মতো সময় বা হাত নেই—এমন পরিস্থিতিতে গামা এআই আপনার সবচেয়ে বড় ভরসা হতে পারে 

এখানে কাজ করার নিয়মটা একদম সোজা। আপনি শুধু আপনার অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের টপিক বা বিষয়ের নামটা লিখে দেবেন । লেখার সাথে সাথেই এই এআই নিজে থেকেই পুরো প্রেজেন্টেশনের জন্য চমৎকার সব স্লাইড, প্রফেশনাল ডিজাইন, ব্যাকগ্রাউন্ড এবং প্রয়োজনীয় পয়েন্টগুলো সাজিয়ে একটি পরিপূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে ।

উপসংহার (Conclusion)
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পড়াশোনা মানেই শুধু মুখস্থ করা বা দিনরাত খাতা-কলম নিয়ে বসে থাকা নয়। বর্তমান এই এআই AI এর যুগে স্মার্টলি পড়াশোনা করাই হলো আসল বুদ্ধিমত্তা। আজকে আমরা যে ৫টি এআই টুল Oreate AI, Google NotebookLM, Perplexity AI, Dende AI, এবং Gamma AI সম্পর্কে জানলাম, এগুলো যদি আপনি আপনার দৈনন্দিন পড়াশোনার কাজে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আপনার স্টুডেন্ট লাইফ অনেক বেশি সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠবে।
তাহলে আর দেরি কেন? আজই এই টুলগুলো ফ্রিতে ব্যবহার করে দেখুন এবং আপনার পড়াশোনার গতি বাড়িয়ে নিন। আজকের এই ৫টি এআই টুলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু!